POPULAR BD NEWS
Popular BD News Logo

সুলতানাবাদ ইউপি চেয়ারম্যানের মৃত্যুতে এমপি রুহুলের শোক

মাহফুজ মল্লিক | প্রকাশিত: জুলাই ১১, ২০২০ | সময়: ১১:২৯ অপরাহ্ণ

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সুলতানাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মন্জুর মোর্শেদ স্বপন আর বেঁচে নেই। ১১ জুলাই সন্ধায় স্ট্রোক করে ঢাকা একটি প্রাইভেট হাসপাতালে ইন্তেকাল করেছেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজেউন) পারিবারিক সূত্রে জানা গেছে চেয়ারম্যান , মন্জুর মোর্শেদ স্বপন ঢাকায় ওনার নিজ বাসায় থাকা অবস্থায় শনিবার বিকালে হঠাৎ করে বুকের ব্যথা অনুভব করলে সাথে সাথে হাসপাতালে নেয়ার কিছুক্ষণ পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

তার মৃত্যুর সংবাদ এলাকায় পৌছলে নিজ এলাকা সুলতানাবাদসহ পুরো ইউনিয়নে শোকের ছায়া নেমে আসে।তবে তার লাশ এলাকায় আসার পর নামাজের জানাযার সময় নির্ধারন করা হবে বলেও পারিবারিক সূত্রে জানা গেছে। চেয়ারম্যান মনজুর মোর্শেদ স্বপনের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন চাঁদপুর -২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট মোঃ নুরুল আমিন রুহুল।

তিনি এক বার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। অপরদিকে শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন মতলব উত্তর উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন