POPULAR BD NEWS
Popular BD News Logo

কচুয়ায় ৮ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: মার্চ ২৩, ২০২২ | সময়: ৮:২২ অপরাহ্ণ

কচুয়া থানা পুলিশের নিয়মিত অভিযানে ৮ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। আটককৃত মাদক ব্যবসায়ী মাহমুদুল হোসাইন শাকিল (২১) নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার খোয়াজপুর গ্রামের মোহাম্মদ উল্যাহ’র ছেলে।

বুধবার চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের খাজুরিয়া যাত্রী ছাউনী এলাকা থেকে কচুয়া থানার এসআই হাবিবুর রহমান তাকে আটক করে থানায় নিসে আসে।

কচুয়া থানার ওসি মো. মহিউদ্দিন আটকের সত্যতা স্বীকার করে বলেন, আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন মামলা দায়ের পর তাকে জেলহাজতে প্রেরন করা হয়েছে।

E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন