POPULAR BD NEWS
Popular BD News Logo

শীতলক্ষ্যায় লঞ্চডুবিতে ফরিদগঞ্জের আব্দুল্লাহ্ আল জাবেরের মৃত্যু

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: মার্চ ২৩, ২০২২ | সময়: ৪:০২ অপরাহ্ণ

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যায় লঞ্চ ডুবির ঘটনায় চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার আব্দুল্লাহ্ আল জাবের নামে একজন মৃত্যুবরণ করেছেন।

নিখোঁজের ৪৮ ঘন্টা পর ২২ মার্চ মঙ্গলবার সকাল ১১টার দিকে লাশ উদ্ধার করা হয়।

আবদুল্লাহ্ আল জাবের উপজেলার চরদু:খিয়া পশ্চিম ইউনিয়নের নতুন রামপুর বাজার এলাকার মাও: তাইফুর রহমানের ছোট ছেলে। ২ ভাই এক বোনের মধ্যে জাবের সকলের ছোট। তিনি ঢাকা বিশ্ব বিদ্যালয়ে লোক প্রশাসন বিভাগ থেকে অনার্স-মাস্টার্স শেষ করে একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করতেন। তবে ছোট থেকেই তারা ঢাকায় বসবাস করেন। মঙ্গলবার বাদ জোহর জানাজা শেষে ঢাকাস্থ ডেমরা কবরস্থানে দাফন করা হয়।

E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন