POPULAR BD NEWS
Popular BD News Logo

সেই মা-বাবার কোলে শিশু মিনাকে ফিরিয়ে দিলো পুলিশ

মজিব পাটোয়ারী | প্রকাশিত: মার্চ ২৩, ২০২২ | সময়: ১১:২৩ পূর্বাহ্ণ

সেই মা-বাবার কোলে শিশু মিনাকে ফিরিয়ে দিলো হাজীগঞ্জ থানা পুলিশ। মঙ্গলবার পপুলার বিডিনিউজসহ বিভিন্ন গণমাধ্যমে ঋণ ও চিকিৎসা খরচা মেটাতে এক বছর বয়সী কন্যা সন্তানকে বিক্রি করলেন বাবা- শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ হয়। হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার ও হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ জুবাইর সৈয়দের প্রচেষ্টা ৪৮ ঘন্টার মধ্যে শিশুকে উদ্ধার করে তার মা-বাবার কোলে ফিরিয়ে দেয়া হয়েছে।

বুধবার বেলা ১১ টার দিকে হাজীগঞ্জ থানায় শিশু জোবায়েরা আক্তার মিনার মা-বাবার কোলে তুলে দেয়া হয়।

পুলিশের উপ-পরিদর্শক নিজাম বলেন, রাজধানীর শাহজাহানপুর এলাকায় ডিএমপি পুলিশের সহায়তায় রাতেই শিশুকে উদ্ধার করা হয়। তবে ওই সময় শিশুকে কিনে নেয়া ব্যক্তিরা বাসায় ছিলেন না। তাদের কাজের ভুয়া থেকে শিশুকে উদ্ধার করা হয়।

সাবেক কাউন্সিলর রায়হানুর রহমান জনি বলেন, শিশুকে উদ্ধার করতে পুলিশের সাথে ঢাকায় গিয়েছি।

বশির মজুমদারের দুই কন্যা সন্তান ও স্ত্রীকে নিয়ে সংসার। একটি সড়ক ‍দুর্ঘটনায় তার পা ভেঙ্গে যায়। পরে রড লাগানো হয়। টাকার সংকটে সেই রড খুলতে পারছেন না তিনি। বিভিন্ন ব্যাক্তি ও এনজিওর কাছে আছে প্রায় ৫ লাখ টাকার ঋণ। চিকিৎসা খরচ ও ঋণের টাকা যোগাতে এক বছর বয়সী কন্যা শিশু মিনাকে বিক্রি করে দেয়।

সে চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার ৩ নং ওয়ার্ড খাটরা-বিলওয়াই মজুমদার বাড়ীর বাসিন্দা।

শিশুকে পেয়ে মা আছমা বেগম জানান, আল্লাহর মেহেরবাণিতে মিনাকে আমার কোলে ফিরে পেয়েছি।

গত সোমবার চাঁদপুরে কোট এভিডেভিড এর মাধ্যমে শিশুকে বিক্রি করেন তারা। এদিকে শিশুর বাবা বশির মজুমদার একটি ব্যাংক একাউন্ট খুলেছেন। তার এই ব্যাংক একাউন্টে চাইলে কেউ এই পরিবারের জন্য সহযোগিতা করতে পারেন। পুপলার বিডিনিউজ, হাজীগঞ্জ, চাঁদপুর।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন