POPULAR BD NEWS
Popular BD News Logo

মতলব উত্তরে প্রেসক্লাবে ইসলামাবাদ ইউপি চেয়ারম্যানের মতবিনিময় সভা

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: মার্চ ২৩, ২০২২ | সময়: ১২:১৫ পূর্বাহ্ণ

জাপান প্রবাসী সাগর মিয়াজীর অর্থায়নে মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবে সাংবাদিকদের জন্য চেয়ার প্রদান এবং মতলব উত্তর উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ইসলামাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাখাওয়াত হোসেন সরকার মুকুল ২২ মার্চ সন্ধ্যায় মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে বলেছেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। তাদের লেখনীর মাধ্যমে সমাজের অসঙ্গতি দূর হয়। তিনি বলেন সাংবাদিকরা আমাদের বন্ধু। মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের যেকোনো ভালো কাজে আমার সমর্থন ও সহযোগিতা থাকবে।
বিশেষ অতিথি ছিলেন চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতির সাবেক সভাপতি মফিজুল ইসলাম মিয়াজী।

মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি আতিকুর রহমান দুলালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এমএম সাইফুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন, প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা ও দৈনিক সময়ের আলোর ষ্টাফ রিপোর্টার ঢালী কামরুজ্জামান হারুন,সহ-সভাপতি
দেওয়ান সালা উদ্দিন, সাবেক সহ-সভাপতি প্রভাষক আলমাছ মিয়া, সিনিয়র সাংবাদিক আব্দুল বারী, সিনিয়র সাংবাদিক শেখ ওমর ফারুক, প্রেসক্লাবের সাবেক সাংগঠনিক সম্পাদক আরাফাত আল আমিন, কোষাধ্যক্ষ সালেহ আকরাম,দফতর সম্পাদক শাহাদাত হোসেন মোল্লা কিউ টিভির সাংবাদিক কামরুল হাসান রাব্বি , ইসলামাবাদ ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক এসএম রাসেল বাবু, ইসলামাবাদ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক জালাল আহমেদ,ফয়সাল মিয়াজী ও ছাত্রলীগ নেতা জনি প্রমুখ।

 

E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন