POPULAR BD NEWS
Popular BD News Logo

কচুয়ার মনোহরপুর ফাযিল মাদ্রাসার নতুন একাডেমিক ভবন উদ্বোধন

মাসুদ রানা,কচুয়া | প্রকাশিত: মার্চ ২২, ২০২২ | সময়: ৮:৪৬ অপরাহ্ণ

কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী মনোরপুর ফাযিল (ডিগ্রি) মাদ্রাসার নতুন একাডেমিক ভবন উদ্বোধন করা হয়েছে।মঙ্গলবার বিকালে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি প্রধান অতিথি হিসেবে ওই ভবনের কার্যক্রম উদ্বোধন করেন।

উপজেলা চেয়ারম্যান ও মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি মো.শাহজাহান শিশিরের সভাপতিত্বে ও যুবলীগ নেতা সোহেল সরকারের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন,পৌর মেয়র নাজমুল আলম স্বপন, পৌর আওয়ামীলীগের সভাপতি আকতার হোসেন সোহেল ভূইঁয়া,ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম সওদাগর, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন সিকদার, মনোরপুর ফাযিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষ মাও. জহিরুল ইসলাম পাটওয়ারী, উপজেলা আওয়ামী যুবলীগের সাধারন সম্পাদক মো. শাহজালাল প্রধান জালাল, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো.জহিরুল ইসলাম. সাধারন সম্পাদক মোফাচ্ছেল হোসেন খান, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইব্রাহীম খলিল বাদল,সাধারন সম্পাদক এসএম জাকির হোসেন সবুজ,ইউনিয়ন যুবলীগের আহবায়ক মো.তারেক শামস মিঠু,যুগ্ন-আহবায়ক মো.জসিম উদ্দিন প্রধান প্রমুখ।

এসময় মনোরপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.আবুল খায়ের,যুবলীগ নেতা গাজী ফারুক,ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক ফরহাদ হোসেন রিয়াদসহ উপজেলা আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগ এবং সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ ও মাদ্রাসার শিক্ষক,শিক্ষার্থী, অভিভাবকগন  উপস্থিত ছিলেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন