POPULAR BD NEWS
Popular BD News Logo

স্বাধীনতা ব্যাংকার্স পরিষদের পক্ষ থেকে প্রয়াত সদস্যের পরিবারকে অর্থ সহায়তা

আশিক বিন রহিম, চাঁদপুর | প্রকাশিত: মার্চ ২১, ২০২২ | সময়: ১১:১৪ অপরাহ্ণ

চাঁদপুরের স্বাধীনতা ব্যাংকার্স পরিষদের পক্ষ থেকে করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া এক সদস্যের পরিবারকে অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষ্য ১৭ মার্চ সংগঠনের পক্ষ থেকে তাদের প্রয়াত সহযোদ্ধা ইমরান খানের পরিবারের হাতে ১লক্ষ ৩৬ হাজার টাকা চেক তুলে দেওয়া হয়। পরিবারের পক্ষ থেকে চেক গ্রহণ করেন প্রয়াত ব্যাংক কর্মকর্তা ইমরান খানের সহধর্মিনী শারমিন আক্তার রিমা।

এসময় উপস্থিত ছিলেন স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ চাঁদপুর জেলা শাখার সভাপতি মহিউদ্দিন পলাশ, সাধারণ সম্পাদক একেএম ফখরুল ইসলাম, সহ-সভাপতি আবু জাফর মোহাম্মদ মঈনুদ্দীন, যুগ্ম সাধারণ সম্পাদক মঈন ইউ আহমেদ, আবু নোমান খান।

উল্লেখ : প্রয়াত ইমরান খান জনতা ব্যাংক চাঁদপুর কো-অপারেটিভ শাখার সিনিয়র অফিসার হিসেবে কর্মরত ছিলেন। এ বছর জানুয়ারি মাসে তিনি করনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। ওই সময়ে চিকিৎসাধীন অবস্থায়ও স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ চাঁদপুর জেলা শাখার পক্ষ থেকে তাঁকে আড়াই লক্ষ টাকা অর্থ সহায়তা প্রদান করা হয়।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন