কুমিল্লায় র্যাবের অভিযানে ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। মাদক পরিবহন কাজে ব্যবহৃত প্রাইভেট কার জব্দ করা হয়।
রবিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার কোতয়ালি থানাধীন আমতলী বিশ্বরোড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা র্যাব-১১। অভিযান পরিচালনাকালে প্রাইভেট কারে ভিতর লুকিয়ে মাদক পরিবহনের সময় ১০০ বোতল ফেন্সিডিলসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলোঃ নোয়াখালী জেলার সেনবাগ থানা রখাজুরিয়া সরদার পাড়া গ্রামের মোঃ সাইদুল হক এর ছেলে মোঃ নাদিম শহিদুল(২৭)। অভিযানে মাদক পরিবহন কাজে ব্যবহৃত প্রাইভেট কারটিও জব্দ করা হয়।
র্যাব-১১ এর উপ-পরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায় দীর্ঘদিন যাবৎ কুমিল্লা সহ দেশের বিভিন্ন স্থানে ফেন্সিডিলসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালি থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।