POPULAR BD NEWS
Popular BD News Logo

দ্বিতীয় ওয়ানডেতে টসে জিতল বাংলাদেশ

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: মার্চ ২০, ২০২২ | সময়: ২:৪৪ অপরাহ্ণ

ক্রিকেটে তিন সংস্করণের কোনোটিতেই এতদিন দক্ষিণ আফ্রিকায় কোনো জয় ছিল না বাংলাদেশের। জয়খরা ঘুচল অবশেষে।

সেঞ্চুরিয়নে প্রথম ওডিআইতে বাংলাদেশ ৩৮ রানে হারাল দক্ষিণ আফ্রিকাকে।

সেই জয়ের রেশ মিলিয়ে না যেতেই আজ জোহানেসবার্গে দ্বিতীয় ওয়ানডে। আজ দুপুর ২টায় স্বাগতিকদের মুখোমুখি হবে তামিম বাহিনী। আজ জয় পেলে সিরিজ বাংলাদেশের মুঠোয়।

ইতোমধ্যে টস অনুষ্ঠিত হয়েছে। টসভাগ্য গেছে বাংলাদেশের পক্ষে। টসে জিতে আগে ব্যাটিং নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল।

টসে জিতে তামিম জানালেন, যত বেশি রান সম্ভব করার লক্ষ্যে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

অন্যদিকে প্রোটিয়া অধিনায়ক টেম্বার বাভুমা জানিয়েছেন, তারা টস জিতলে আগে ফিল্ডিং-ই নিতেন।

প্রথম ম্যাচে টসে জিতেছিলেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। বাংলাদেশকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছিলেন তিনি।

দ্বিতীয় ওয়ানডেতে প্রথম ম্যাচের একাদশ নিয়েই মাঠে নামছে বাংলাদেশ। উইনিং কম্বিনেশনে কোনো পরিবর্তন আনেনি নির্বাচকরা।
একনজরে বাংলাদেশ দলের একাদশ—

তামিম ইকবাল, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, ইয়াসির আলি রাব্বি, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।

সূত্র: যুগান্তর
E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন