POPULAR BD NEWS
Popular BD News Logo

মালদ্বীপ আ’লীগের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মদিন পালিত

আবদুল কাদের, মালদ্বীপ থেকে | প্রকাশিত: মার্চ ১৯, ২০২২ | সময়: ১:২৬ অপরাহ্ণ

গত ১৭ই মার্চ ছিলো বাঙালী জাতির পিতা,হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন। শোনো, একটি মুজিবরের থেকে, লক্ষ মুজিবরের কণ্ঠস্বরের ধ্বনি, প্রতিধ্বনি, আকাশে বাতাসে ওঠে রণি, বাংলাদেশ আমার বাংলাদেশ। গৌরী প্রসন্ন মজুমদারের কথা ও অংশুমান রায়ের সুরে গানটি আজও বাঙালির হৃদয়ে আলোড়ন তুলে। বিশ্ব গণমাধ্যমের চোখে বঙ্গবন্ধু ছিলেন ক্ষণজন্মা পুরুষ।

অনন্য সাধারণ এই নেতাকে (স্বাধীনতার প্রতীক) বা’রাজনীতির কবি, খেতাবেও আখ্যা দেয়া হয়। বিদেশি ভক্ত, কট্টর সমালোচক এমনকি শত্রুরাও তাদের নিজ নিজ ভাষায় তাঁর উচ্চ প্রশংসা করেন। বিংশ শতাব্দীর কিংবদন্তী কিউবার বিপ্লবী নেতা প্রয়াত ফিদেল ক্যাস্ট্রো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হিমালয়ের সঙ্গে তুলনা করেছিলেন। শ্রীলংকার সাবেক পররাষ্ট্রমন্ত্রী লক্ষ্মণ কাদির গামা বাংলাদেশের এই মহান নেতা সম্পর্কে মূল্যায়ন করতে গিয়ে বলেছিলেন, দক্ষিণ এশিয়া গত কয়েক শতকে বিশ্বকে অনেক শিক্ষক, দার্শনিক, দক্ষ রাষ্ট্রনায়ক, রাজনৈতিক নেতা ও যোদ্ধা উপহার দিয়েছে। কিন্তু, শেখ মুজিবুর রহমান সবকিছুকে ছাপিয়ে যান, তাঁর স্থান নির্ধারিত হয়ে আছে সর্বকালের সর্বোচ্চ আসনে।

জাতির পিতার জন্ম শতবার্ষিকী থেকেই মালদ্বীপ আ’লীগ মহাসমারোহে বিভিন্ন উদযাপন করে আসছে।১৮ই মার্চ কর্মদিবসে স্থানীয় সময় রাত নয়টায়, সী-বিল্ডিং এর হলরুমে জাঁকজমক ভাবে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ ও পার্টির কর্মীরা অংশ নেন। উক্ত আলোচনা সভার সঞ্চালনায় ছিলেন এম কেআর কামাল হোসেনে (সাংগঠনিক সম্পাদক মা-আ’লীগ), সভাপতিত্ব করেন আলহাজ দুলাল মাদবর (সভাপতি মা-আ’লীগ), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ দুলাল হোসেন (সাধারণ সম্পাদক মা-আ’লীগ), আবুল কালাম আজাদ (কুমিল্লা,দেবিদ্বার উপজেলা চেয়ারম্যান) মোঃ মুজিবুর রহমান (মা-আ’লীগ উপদেষ্টামণ্ডলীর সদস্য), হাজী মোঃ সাদেক (সিনিয়র সহ-সভাপতি মা-আ’লীগ)

আলোচনা সভায় বক্তারা বঙ্গবন্ধুর জীবনের বিভিন্ন দিক তুলে ধরে স্বপ্নের সোনার বাংলা গড়তে প্রবাসীদের নানামুখী ভূমিকার কথা তুলে ধরেন। বঙ্গবন্ধু শেখ মুজিবের যোগ্য উত্তরসূরী হিসেবে বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন। তারা বাংলাদেশে বিদেশী বিনিয়োগ বাড়াতে প্রবাসীদের ভূমিকা রাখার ব্যাপারে গুরুত্ব আরোপ করেন।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম দিন এবং জাতীয় শিশু দিবস-২০২২ উপলক্ষে অনুষ্ঠিত, ও অনুষ্ঠানের শুভেচ্ছা বক্তব্য রাখেন জনাব মোঃ ফাইজুর রহমান (সহ-সভাপতি মা-আ’লীগ), আলোচনা সভার অন্য বক্তাদের মধ্যে ছিলেন শাহজালাল সিকদার (সহ-সভাপতি মা-আ’লীগ), জনাব মোঃ নূরে আলম রিন্টু (যুগ্ন সম্পাদক মা-আ’লীগ) মোঃ আনোয়ার হোসেন ভূঁইয়া, মোঃ দেলোয়ার হোসেন, মোঃ রফিকুল ইসলাম, আনোয়ার হোসেন রাজু(প্রচার সম্পাদক মা-আ’লীগ), এছাড়াও উপস্থিত ব্যবসায়িক ও সাংগঠনিক অতিথি বৃন্দের মধ্যে ছিলেন মোঃ কাউচার আহমেদ, মোঃ হাদিউল ইসলাম, মোঃ বাবুল হোসেন, মোঃ জাকির হোসেন, মোঃ সবুর তালুকদার, রুবেল মৃর্ধা, মোঃ নূরে আলম ভূঁইয়া, গাজী জাহিদ, সোহাগ সরদার, এনামুলহক জাকির, অলিউল্যাহ, মোঃ মনির, বিল্লাল হোসেন, ও প্রিন্ট মিডিয়ার স্থানীয় প্রতিনিধিবৃন্দ সহ আরও অনেক প্রবাসী বাংলাদেশীরা।

সবশেষে, বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষ্যে কেক কাটা সহ
নীল দরিয়া শিল্পগোষ্ঠী দারা সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে উক্ত অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন