POPULAR BD NEWS
Popular BD News Logo

শাহরাস্তিতে মোটরসাইকেলের ধাক্কায় রিক্সা চালক নিহত, আহত ৪

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: মার্চ ১৯, ২০২২ | সময়: ১০:২২ পূর্বাহ্ণ

শাহরাস্তিতে রিক্সা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রিক্সা চালক নিহত হয়েছে এ ঘটনায় ৪ জন আহত হয়েছে অপর আরেকটি দূর্ঘটনায় তিন মোটরসাইকেল আরোহী আহত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে শাহরাস্তি উপজেলার ঠাকুর বাজার- সাহেব বাজার সড়কের কাজির কামতা এলাকায় রিক্সা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে এতে ঘটনাস্থলেই ৫ জন গুরুতর আহত হন।

স্হানীয় এলাকাবাসী আহতদের উদ্ধার করে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মনির হোসেন কে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লায় প্রেরন করে রিক্সা চালক মনির হোসেনের অবস্থার অবনতি ঘটলে তাকে ঢাকায় নেয়ার পথে দাউদকান্দি এলাকায় সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মনির হোসেন শাহরাস্তি উপজেলার টামটা পশ্চিম পাড়া পাটোয়ারী বাড়ির মৃত আঃ আঃ মতিনের ছেলে।

এঘটনায় গুরুতর আহতরা হলেন, বাইক চালক সাব্বির হোসেন পিতা আঃ হাই, টামটা মুন্সি বাড়ির ফাহিম হোসেন পিতা মৃত আঃ রাজ্জাক মুন্সি, তৌয়ব শাহ পিতা ফরহাদ মিয়াজী, সহিদ উল্লাহ পাটোয়ারীর ছেলে রাসেল পাটোয়ারী। অপর আরেকটি দূর্ঘটনায় শাহরাস্তি উপজেলার ছিখটিয়া এলাকায় দূত গতির একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে সংঘর্ষ ঘটে এতে মোটরসাইকেলের তিন আরোহী গুরুতর আহত হয়।

এরা হলেন শাহরাস্তি উপজেলার শিবপুর এলাকার মোস্তফা কামালের ছেলে কাউছার হোসেন, বাবুল মিয়ার ছেলে আহসান হাবীব, মোহাম্মদ হোসেনের ছেলে মেহরাজ হোসেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন