কুমিল্লায় জেলার কোতয়ালি থানা এলাকা থেকে ২৪৫বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার করে র্যাব-১১। মাদক পরিবহন কাজে ব্যবহৃত কাভার্ড ভ্যানজব্দ করা হয়।
শুক্রবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১ কুমিল্লা জেলার কোতয়ালি থানাধীন আমতলী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানকালে কাভার্ড ভ্যানের ভিতর লুকিয়ে মাদক পরিবহনের সময় ২৪৫ বোতল ফেন্সিডিলসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলোঃ নারায়নগঞ্জ জেলার ফতুল্লা থানারশিয়াচর তক্কারমাঠগ্রামের মৃত মোল্লা মিয়ার ছেলে মোঃ খিদির মোল্লা(৩০) ও একই থানার দাপা ইদরাপুর গ্রামের মৃত আব্দুল মিয়ার ছেলে মোঃ জসিম উদ্দিন(৪০)।
র্যাব-১১ এর উপ-পরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদেরকে প্রাথমিক অনুসন্ধান ও জিজ্ঞাসাবাদে জানাগেছে, দীর্ঘদিন যাবৎ কাভার্ড ভ্যানে করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ফেন্সিডিলসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালি মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণপ্রক্রিয়াধীন। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।
প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানান,বাংলাদেশ আমার অহংকার এই স্লোগান নিয়ে র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র, মাদক উদ্ধার, চাঞ্চল্যকর হত্যা এবং বিভিন্ন আলোচিত অপরাধীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। গোয়েন্দা নজরদারী ও আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় অপরাধীদের দ্রুততম সময়ে গ্রেফতারের মাধ্যমে র্যাব ইতোমধ্যেই জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে।