POPULAR BD NEWS
Popular BD News Logo

পাইকপাড়ায় তরুণীর রহস্যজনক মৃত্যু

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: মার্চ ১৭, ২০২২ | সময়: ৯:৫৬ অপরাহ্ণ

রাজধানীর পাইকপাড়ার আহমেদ নগরে বুধবার এক তরুণীর রহস্যজনক মৃত্যু হয়েছে। আহমেদনগরের বাসা থেকে তাঁকে অচেতন অবস্থায় উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহত ওই তরুণীর নাম জলিয়েট মণ্ডল (২২)। তাঁর গ্রামের বাড়ি বরিশালের গৌরনদী উপজেলার নলচিরা গ্রামে। জলিয়েটের বাবার নাম সুবল মণ্ডল। জলিয়েট রাজধানীতে একটি হাসপাতালের স্টাফ নার্স হিসেবে কর্মরত ছিলেন।

জলিয়েটের পরিবারের অভিযোগ, জলিয়েটকে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। তবে জলিয়েটের শ্বশুরবাড়ির লোকজনের দাবি, জলিয়েট সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন।

জলিয়েটের পারিবারের সদস্যরা জানান, দুই বছর আগে গোপালগঞ্জের কোটালীপাড়ার রামশীল গ্রামের বাসিন্দা নিক্সন তালুকদারের সঙ্গে বিয়ে হয় জলিয়েটের। এরপর জলিয়েট তাঁর শ্বশুরের পরিবারের সঙ্গে পাইকপাড়ার আহমেদনগরে থাকতেন। তাঁর স্বামী নিক্সন তালুকদার আউটসোর্সিংয়ের কাজ করেন।

সূত্র:প্রথম আলো
E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন