হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীন বাংলাদেশের স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকীতে হাজীগঞ্জ পৌর ছাত্রলীগ নেতা মেহেদী হাসান রাব্বীর আয়োজনে গরীব অসহায় পথশিশুদের মাঝে ৫ শতাধিক খাবার প্যাকেট বিতরণ করা হয়। বৃহস্পতিবার বিকালে হাজীগঞ্জ পশ্চিম বাজারের কিউসি টাওয়ারের সামনে এই খাবার বিতরণ করা হয়েছে।
১৭ মার্চ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্ম বার্ষিকী। দিবসটি আজ সারাদেশে নানান আয়োজনের মধ্য দিয়ে পালিত হচ্ছে।
এমন আয়োজনে সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন চাঁদপুর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ও হাজীগঞ্জ পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাব্বি।
ওইসময় তিনি বলেন, যতদিন রবে পদ্মা মেঘনা গৌরী যমুনা রহমান, ততোদিন রবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধুকে জানতে হলে আগে মুক্তিযোদ্ধকে জানতে হবে। না হয় স্বাধীন দেশ সম্পর্কে ধারণা থাকবে না। বঙ্গবন্ধুর আত্মার মাগফেরাত কামনায় অসহায়দের মাঝে এই খাবার বিতরণ করা হয়েছে। স্বপ্নীল সাহা, পপুলার বিডিনিউজ, হাজীগঞ্জ, চাঁদপুর।