“যতদিন রবে পদ্মা মেঘনা গৌরী যমুনা রহমান, ততোদিন রবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান” এই স্লোগানে
হাজীগঞ্জ ডিগ্রি কলেজের আয়োজনে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীন বাংলাদেশের স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকীতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও জাতীয় শিশু দিবস উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে হাজীগঞ্জ ডিগ্রি কলেজের পরিচালনা পরিষদের সদস্য, শিক্ষক পরিষদের সদস্য, কলেজের দ্বাদশ শ্রেণী ও একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
এর পর হাজীগঞ্জ ডিগ্রি কলেজের ছাত্র-শিক্ষক মিলনায়তনে কলেজের অধ্যক্ষ মাসুদ আহমেদের সভাপতিত্বে কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক নাজমা আক্তারের পরিচালনায় প্রধান অতিথির বক্তৃতা করেন, বীর মুক্তিযোদ্ধা ও গভর্নিং বডির সদস্য ফরাদ হোসেন রতন।
ওই সময় তিনি বলেন, বঙ্গবন্ধুকে জানতে হলে আগে মুক্তিযোদ্ধকে জানতে হবে। নাহয় স্বাধীন দেশ সম্পর্কে ধারণা থাকবে না।
ওই সময় অনুষ্ঠানে বক্তৃতা করেন কলেজের উপাধ্যক্ষ আনোয়ার উল্লাহ, কলেজ গভর্নিং বডির বিদ্যুৎশাহী সদস্য স্বপন কুমার পাল, মজিবুর রহমান তালুকদার, কলেজের অভিভাবক সদস্য শামসুজ্জামান শামসু মুন্সী, কলেজের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান সেলিম, হিসাব বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. সেলিম পাটোয়ারী, আইসিটি বিভাগের সহকারী অধ্যাপক প্রদীপ কুমার দাস।
অনুষ্ঠানে ওই সময় উপস্থিত ছিলেন, কলেজের ভূমিদাতা দেলোয়ার হোসেন মজুমদার, হিতৈষী সদস্য এনায়েত করিম ইলিয়াস, ৬নং বড়কুল পূর্ব ইউনিয়নের চেয়ারম্যান মজিবুর রহমান মজিব, কলেজের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীবৃন্দ।
শেষে পর অনুষ্ঠানে দোয়া-মিলাদ, কবিতা আবৃত্তি, গান ও নৃত্য পরিবেশনের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।