POPULAR BD NEWS
Popular BD News Logo

চাঁদপুরে জন্ম নেয়া প্রথম শিশুকে ডিসির উপহার

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: মার্চ ১৭, ২০২২ | সময়: ১১:০০ পূর্বাহ্ণ

১৭ মার্চ জাতির পিতার জন্মদিনে চাঁদপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে জন্ম নেয়া প্রথম শিশুটিকে অভিনন্দন জানান জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।

তিনি শিশুটিকে কোলে তুলে নেন,শিশুটির মায়ের হাতে ফুল ও শিশুটির জন্য শুভেচ্ছা উপহার তুলে দেন।

সেইসাথে মায়ের অনুমতি নিয়ে বঙ্গমাতার ডাকনাম অনুসারে শিশুটির নাম রাখেন রেনু।রেনুর মা এই নাম শুনে খুশিতে হেসে ওঠেন।জেলা প্রশাসক রেনুর জন্য দোয়া করেন।

রেনুর জীবন যেন সুন্দর হয়,আনন্দময় হয়।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন