POPULAR BD NEWS
Popular BD News Logo

সমাজকে পরিবর্তন করতে হলে নিজে পরিবর্তন হতে হবে বললেন ওসি জোবাইর সৈয়দ

মো. মজিব পাটোয়ারী | প্রকাশিত: মার্চ ১৬, ২০২২ | সময়: ৮:৫৬ অপরাহ্ণ

হাজীগঞ্জ উপজেলার ৮নং হাটিলা পূর্ব ইউনিয়নে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়।

বুধবার বিকালে হাজীগঞ্জ উপজেলার ৮নং হাটিলা পূর্ব ইউনিয়ন পরিষদে ১২নং বিটে মাদক, জঙ্গীবাদ, সন্ত্রাস বিরোধী, নারী ও শিশু নির্যাতন দমন, কিশোর গ্যাং ও ইভটিজিং প্রতিরোধে জনসচেতনতা মূলক আলোচনা সভা সম্পন্ন হয়েছে।

অনুষ্ঠানের শুরুতেই কোরআন তেলওয়াত করেন হাফেজ মো. শরিফুল ইসলাম।

পুলিশিং সভায় এসআই মহসিনের সঞ্চালনায় চেয়ারম্যান মোস্তফা কামাল মজুমদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন থানা অফিসার ইনচার্জ জোবাইর সৈয়দ।

তিনি বলেন, সমাজকে পরিবর্তন করতে হলে নিজেকে পরিবর্তন হতে হবে। পুলিশি সেবা আরও গতিশীল ও কার্যকরের লক্ষ্যে জঙ্গি ও সন্ত্রাসী কার্যক্রমসহ কমিউনিটি পুলিশের ন্যায় বিট পুলিশিংয়ের ফলে এলাকার অপরাধী এবং অপরাধের প্রকৃতি সম্পর্কে দ্রুত বিস্তারিত জানা যাবে। এছাড়াও ইভটিজিং, মাদকের বিষয়ে কাউকেই ছাড় দেয়া হবে না।

বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন, ইউনিয়ন কমিউনিটি পুলিশিং সভাপতি জহির, সদস্য রাসেল মজুমদার, রফিকুল ইসলাম প্রমুখ।

ওইসময় স্থানীয় ইউপি সদস্যসহ গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন