POPULAR BD NEWS
Popular BD News Logo

ফরিদগঞ্জে বাদীর বসতঘরে হামলা ও ভাঙচুর

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: মার্চ ১৫, ২০২২ | সময়: ১১:৩০ অপরাহ্ণ

আদালতে মামলা করায় চাঁদপুরের ফরিদগঞ্জে আসামী পক্ষ কর্তৃক অসহায় বাদী পক্ষের বসতঘরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে । ১১ মার্চ মঙ্গলবার বেলা ১১টায় উপজেলার ১নং বালুথুবা ইউনিয়নের খাঁড়খাদিয়া গ্রামের খামার বাড়িতে এই ঘটনা ঘটে।

আদালত কর্তৃক হামলার একটি নোটিশ আসাকে কেন্দ্র করে এই ঘটনা ঘটানো হয়। আসামিপক্ষ ওই বাড়ির মো. আলীর (৭০) বসত ঘরের টিনের বেড়া কুপিয়ে এবং ঘরের ভিটেমাটি কেটে ফেলো।

সরেজমিনে গিয়ে জানা যায়, খামার বাড়ির মো. আলী শেখে তার পরিবার নিয়ে নিজের বাড়িতে বসবাস করছেন। গত ১৬ আগস্ট জমি সংক্রান্ত বিরোধে তার আপন ভাই তাজুল ইসলাম শেখের স্ত্রী সন্তানরা তার পরিবারের উপর হামলা করে। এই ঘটনায় মোহাম্মদ আলী শেখের বড় ছেলে আজিম শেখ বাদী হয়ে আদালতে একটি মামলা দায়ের করেন। মামলায় তাজুল ইসলাম শেখের স্ত্রী আলেয়া বেগম, ছেলের বউ মর্জিনা বেগম ও মেয়ে সুইটি বেগমকে আসামি করা হয়। এর কিছুদিন পর আসামিরা আদালত থেকে জামিন নিয়ে ফের নানাভাবে তাদের হুমকি-ধমকি দিয়ে আসছে।

মোহাম্মদ আলী শেখের স্ত্রী রাহেলা বেগম জানান, মঙ্গলবার বেলা ১১ টার দিকে কোর্ট থেকে একজন লোক মামলার নোটিশ নিয়ে বাড়িতে আসে। লোকটা মামলার নোটিশ নিয়ে আসামিদের বাড়িতে গেলে তারা ওই লোকের সাথে খারাপ ব্যবহার করে। এক পর্যায়ে ওই লোকটি চলে যাওয়ার পর মামলার আসামি আলেয়া বেগম, ছেলের বউ মর্জিনা বেগম এবং মেয়ে সুইটি বেগম আমাদের বসতঘরে হামলা চালায়। তারা লাঠিসোটা দিয়ে আমাদের ঘরের বেড়া এবং ভিটেমাটি কেটে নিয়ে যায়। শুধু তাই নয়, মামলা উঠিয়ে না নিলে তারা আমার ছেলেদের নারী নির্যাতনসহ বিভিন্ন মামলা দিবে বলে হুমকি দেন।

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য সোহাগ মিয়া জানান, তাদের বাড়িতে গিয়ে দেখেছি বাদীপক্ষের ঘরর মাটির পিরা কেটেছে বিবাদী পক্ষ।পরে তাদের উভয় পক্ষকে আদালতের প্রতি সম্মান রাখার জন্য শান্ত থাকতে বলেছি যাতে যেন আর কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন