POPULAR BD NEWS
Popular BD News Logo

মিষ্টিতে মশা-মাছি: নারগিস ও স্টার হোটেল মালিকদের এক বছর কারাদণ্ড

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: মার্চ ১৫, ২০২২ | সময়: ৫:২২ অপরাহ্ণ

মিষ্টিতে মশা মাছি আর হোটেলে নোংরা পরিবেশে খাদ্যদ্রব্য বিক্রয়ের অপরাধে হাজীগঞ্জ বাজারের নারগিস ফুড প্যাভিলিয়ন হোটেলের মালিক আওলাদ হোসেন ও স্টার হোটেল মালিক আজাদ হোসেনকে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।

১৫ মার্চ মঙ্গলবার চাঁদপুর চীফ জুডিশিয়াল আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. কামাল হোসাইন এই রায় প্রদান করেন।

রায়ে বলা হয়েছে, নারগিস ও স্টার হোটেলের বিরুদ্ধে নিরাপদ খাদ্য আইন ২০১৩ এর ৩৩ ধারায় মামলা দায়ের করা হয়।
গেল ২০২০ সালের ২৬ নভেম্বর হাজীগঞ্জ বাজারে বিশুদ্ধ খাদ্য আদালত এর অভিযানে এই মামলা হয়। ওইসময় উপস্থিত ছিলেন উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মো. সামছুল ইসলাম রমিজ।

পরে তাদের দুই মালিক আপিল করায় শর্ত সাপেক্ষ জামিন দিয়েছেন বিচারক।

পপুলার বিডিনিউজ, চাঁদপুর।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন