POPULAR BD NEWS
Popular BD News Logo

কচুয়ায় বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত

ডেস্ক নিউজ | প্রকাশিত: মার্চ ১৫, ২০২২ | সময়: ৩:৩৪ অপরাহ্ণ

ডিজিটাল আর্থিক ব্যবস্থায় ন্যায্যতা’ এই স্লোগানে চাঁদপুরের কচুয়ায় বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলা পরিষদের বিভিন্ন গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন শেষে আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মো. মোতাছেম বিল্যাহ এর সভাপতিত্বে ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ মাহবুব উল আলমের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মো. শাহজাহান শিশির।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, এসিল্যান্ড মো. ইবনে আল জায়েদ হোসেন,মুক্তিযোদ্ধা সংসদ কাউন্সিলের সাবেক ডেপুটি কমান্ডার মো. জাবের মিয়া,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহম্মদ আশেকুর রহমান প্রমুখ।

এসময় উপজেলা কৃষি অফিসার মো. সোফায়েল হোসেন,সমাজসেবা কর্মকর্তা নাহিদ ইসলাম,মহিলা বিষয়ক কর্মকর্তা মৃণালিনী কর্মকার সহ বিভিন্ন বিভাগের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন