POPULAR BD NEWS
Popular BD News Logo

স্বাধীনতা পুরস্কার পেলো দশ বিশিষ্ট ব্যক্তি

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: মার্চ ১৫, ২০২২ | সময়: ৩:২২ অপরাহ্ণ

জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের জন্য স্বাধীনতা পুরস্কার পেয়েছেন দেশের ১০জন বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠান। মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিরা হলেন বীর মুক্তিযোদ্ধা ইলিয়াস আহমেদ চৌধুরী, শহীদ কর্নেল খন্দকার নাজমুল হুদা বীর বিক্রম, আবদুল জলিল, সিরাজ উদ্দীন আহমেদ, মরহুম মোহাম্মদ ছহিউদ্দিন বিশ্বাস, মরহুম সিরাজুল হক, অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া, অধ্যাপক ডা. মো. কামরুল ইসলাম, মরহুম মো. আমির হামজা, মরহুম স্থপতি সৈয়দ মাইনুল হোসেন। এছাড়া গবেষণা ও প্রশিক্ষণ বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট।

পুরস্কারপ্রাপ্তির খবরের প্রতিক্রিয়ায় অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া যুগান্তরকে বলেন, যেকোনো রাষ্ট্রীয় পুরস্কার পাওয়া অনেক সম্মানের। সর্বোচ্চ পর্যায়ের এ পুরস্কার পেয়ে আমি অভিভূত। আমার আনন্দ প্রকাশের ভাষা আমার জানা নেই। আমি মাননীয় প্রধানমন্ত্রীসহ সবার প্রতি কৃতজ্ঞ।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন