POPULAR BD NEWS
Popular BD News Logo

মেয়াদোত্তীর্ণ ঔষুধ রাখায় ও মূল্য তালিকা না রাখায় তিন প্রতিষ্ঠানকে জরিমানা

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: মার্চ ১৪, ২০২২ | সময়: ৫:২৯ অপরাহ্ণ

নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য তালিকা না টাঙানোর কারনে ফরিদগঞ্জ বাজারের খলিল স্টোরকে পাঁচ হাজার টাকা ও মিয়াজি স্টোরকে দুই হাজার টাকা জরিমানা ও ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ঔষুধ রাখায় ভাই ভাই ফার্মেসিকে ১৫ হাজার টাকাসহ তিন প্রতিষ্ঠাকে ২২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার সকালে জেলার ফরিদগঞ্জ বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেনের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।

ওই সময় বাজারের প্রতিটি হোটেল রেস্টুরেন্টকে এবং মুদি দোকানে মূল্য তালিকা প্রদর্শন করতে এবং হোটেল রান্না করা খাবার যথাযথভাবে পরিষ্কার পরিচ্ছন্ন উপায়ে রাখতে, ধূলিবালি মুক্ত রাখতে নির্দেশনা দেন তিনি।

এবং মুদি দোকানে এবং ফার্মেসিতে মেয়াদ উত্তীর্ণ পণ্য বা ঔষধ না রাখতে নির্দেশনা দেয়।
অভিযানে ওই সময় ফরিদগঞ্জ স্যানিটারি ইন্সপেক্টর মো. নজরুল ইসলাম ও ফরিদগঞ্জ থানার এসআই বরকত তার সঙ্গীয় ফোর্স নিয়ে উপস্থিত ছিলেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন