POPULAR BD NEWS
Popular BD News Logo

কচুয়ায় সপ্রাবি প্রধান শিক্ষক সমিতির অভিষেক অনুষ্ঠান

মাসুদ রানা,কচুয়া | প্রকাশিত: মার্চ ১৪, ২০২২ | সময়: ৪:২২ অপরাহ্ণ

কচুয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক সমিতির কচুয়া উপজেলা শাখার নব নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের আয়োজনে এ অভিষেক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বালাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কচুয়া উপজেলা শাখার সভাপতি মো. তাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা শিক্ষা অফিসার এ.এইচ.এম শাহরিয়ার রসুল।

প্রধান শিক্ষক ওমর ফারুক ও কামাল হোসেনের যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ইউআরসি অফিসার মো. জাকির হোসেন,উপজেলা সহকারী শিক্ষা অফিসার সুভাষ চন্দ্র,জামাল হোসেন, প্রাথমিক শিক্ষক সমিতির সিনিয়র সহ-সভাপতি মো. আবু মুছা,সাধারন সম্পাদক কামাল হোসেন,প্রধান শিক্ষক সমিতির সভাপতি মোতাহের হোসেন ও সাধারন সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম,মুক্তিযোদ্ধা দেওয়ান সিরাজুল ইসলামসহ আরো অনেকে।

পরে প্রধান শিক্ষক সমিতির নব নির্বাচিত কমিটির সকল সদস্যবৃন্দকে ফুল দিয়ে বরণ করেন অতিথিবৃন্দ। এসময় প্রধান শিক্ষক সমিতির অন্যান্য সদস্যবৃন্দ ও উপজেলার প্রধান শিক্ষকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন