যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন। স্থানীয় সময় গতকাল রোববার টুইটে ওবামা নিজেই তাঁর করোনাভাইরাসে সংক্রমিত হওয়ার খবর জানিয়েছেন।
টুইটে ওবামা লিখেছেন, ‘কয়েক দিন ধরেই আমার গলাব্যথা ছিল। তবে আপাতত ভালোই আছি।
বারাক ওবামার স্ত্রী ও সাবেক মার্কিন ফার্স্ট লেডি মিশেল ওবামা অবশ্য করোনায় সংক্রমিত হননি। তাঁর স্ত্রী করোনা পরীক্ষায় নেগেটিভ হয়েছেন বলে জানান ওবামা।
যুক্তরাষ্ট্রের ৪৪তম প্রেসিডেন্ট বারাক ওবামার বয়স এখন ৬০। গত শীতের বেশির ভাগ সময় তিনি হাওয়াইতে ছিলেন। সম্প্রতি হাওয়াই থেকে ওয়াশিংটন ডিসিতে ফেরেন তিনি। এরপরই করোনায় সংক্রমিত হলেন তিনি। ওবামার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছেন, এমন একজনের বরাতে সিএনএন এ তথ্য জানায়।
সূত্র: প্রথম আলো
E/N