POPULAR BD NEWS
Popular BD News Logo

কচুয়ায় ব্রীজ নির্মানে গড়িমসির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: মার্চ ১৩, ২০২২ | সময়: ৭:০০ অপরাহ্ণ

কচুয়া উপজেলার সাচার উত্তর বাজার ব্রীজ সংলগ্ন খালের উপর সাচার-রাজারামপুর সড়কের নতুন ব্রীজ নির্মানে গড়িমসির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ক্ষুব্দ এলাকাবাসী। রবিবার দুপুরে স্থানীয় নারী পুরুষসহ এলাকাবাসী ওই ব্রীজ দ্রুত নির্মানের দাবিতে এ মানববন্ধন করেন। প্রায় ঘন্টাপর কচুয়া আসনের সাংসদ ড. মহীউদ্দীন খান আলমগীরের আশ্বাসে মানববন্ধন তুলে নেয়া হয়।

এসময় কচুয়া-সাচার-গৌরিপুর সড়কের শতশত যানবাহন আটকে পড়ে ভোগান্তিতে পড়ে যাত্রী ও সাধারন মানুষ। খবর পেয়ে পুলিশ ফাঁড়ির এসআই আনোয়ার হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে আটকে পড়া যানবাহনগুলো চলাচলের ব্যবস্থা করেন।
জানা গেছে, ২০১৯ সালের ২২ সেপ্টেবর এলজিইডি’র আওতায় প্রায় ৩ কোটি টাকা ব্যয়ে ব্রীজটির নির্মানের ভিত্তিপ্রস্থর স্থাপন করেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি। ভিত্তিপ্রস্থর স্থাপনের পর ঠিকাদার পাইলিং এর জন্য বেজ কাটেন মাত্র।

উপজেলা প্রকৌশলী আব্দুল আলিম লিটন বলেন, মানববন্ধনের খবর পেয়েছি। মূল সড়ক থেকে ব্রীজ নির্মানের স্থানটি বেশ উচু হওয়ায় এবং ডিজাইনের মাপ সঠিক না থাকায় দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার ব্রীজ নির্মানে সমস্যার সম্মুখীন হচ্ছেন। এ সমস্যাটি নিরসনে উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন