কুমিল্লা জেলার কোতয়ালি থানা এলাকা থেকে ৩৮৪বোতল বিদেশী মদসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১১। ওইসময় মাদক পরিবহন কাজে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১ র একটি আভিযানিক দল ১২মার্চ সন্ধ্যায় কুমিল্লা জেলার কোতয়ালি থানার জাগুরঝুলি বিশ্বরোড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে প্রাইভেটকারের ভিতর লুকিয়ে মাদক পরিবহনের সময় ৩৮৪ বোতল বিদেশী মদসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলো কুমিল্লা জেলার দাউদকান্দি দক্ষিন হাট চান্দিনা গ্রামের মোঃ সাহিদ মিয়া (২৫) ও নরসিংদী জেলার মনোহরদী থানার সৈয়দেরগাঁও গ্রামের মোঃ সেলিম হোসেন (৩২)। অভিযানে মাদক পরিবহন কাজে ব্যবহৃত প্রাইভেট কারটিও জব্দ করা হয়।
মেজর মোহাম্মদ সাকিব হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালি থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।