POPULAR BD NEWS
Popular BD News Logo

হাটিলা পশ্চিম ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন সম্পন্ন

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: মার্চ ১০, ২০২২ | সময়: ৯:৩৮ অপরাহ্ণ

হাজীগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের হাটিলা পশ্চিম ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার বিকালে পাতানিশ পশ্চিম পাড়া আল আকছা জামে মসজিদ প্রাঙ্গণে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ১১নং হাটিলা পশ্চিম ইউনিয়নের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।

ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মো. জহিরুল ইসলামের সভাপতিত্বে ও ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ কামাল হোসেনের সঞ্চালনায় কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম. এ রহিম পাটওয়ারী।

১১ নং হাটিলা পশ্চিম ইউনিয়নের কর্মী সম্মেলনে প্রধান বক্তা হিসাবে নেতাকর্মীদের উদ্দেশ্য দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক বিল্লাল হোসেন বেলাল। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন (আলম মেম্বার) , উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইফুল ইসলাম মিঠু ও যুগ্ম আহবায়ক শাহজালাল রাসেল।

ওই সময় আরো বক্তব্য রাখেন, ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি কামাল হোসেন পাটওয়ারী, স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক মোতালেন হোসেন রতন, স্বেচ্ছাসেবক নেতা কামাল হোসেন প্রধানীয়া, যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ খন্দকার, সদস্য সচিব মো. কামাল খান, যুগ্ম আহবায়ক মাহতাব শরীফ ও ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. আল-আমিন প্রমুখ।

সম্মেলনের শুরুতেই পবিত্র কোরআন তেলওয়াত করেন মাওলানা হাবিবুর রহমান। বক্তব্য শেষে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নিজ নিজ নাম ঘোষণার আহবান জানান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক বিল্লাল হোসেন বেলাল। এতে সভাপতি পদে মনির হোসেন মেম্বার,জহিরুল ইসলাম মজুমদার ও মোতালেন হোসেন রতন এবং সাধারণ সম্পাদক পদে কামাল হোসেন প্রধানীয়া ও আল-আমিন প্রধানীয়া তাদের প্রার্থীতা ঘোষণা করেন।

এ সময় উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য খোরশেদ আলম, হাটিলা পূর্ব ইউনিয়ন যুবদলের আহবায়ক বিল্লাল হোসেন লিটন, গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নের যুগ্ম আহবায়ক মাহতাব শরীফ, হাটিলা পশ্চিম ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক কবির হোসেন, স্বপন, স্বেচ্ছাসেবক নেতা গোলাম চিশতী, যুবনেতা মো. লিটনসহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন