POPULAR BD NEWS
Popular BD News Logo

কচুয়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

মাসুদ রানা, কচুয়া | প্রকাশিত: মার্চ ১০, ২০২২ | সময়: ১২:৫২ অপরাহ্ণ

মুজিবর্ষের সফলতা, দুর্যোগ প্রস্তুতিতে গতিশীলতা’ এই স্লোগানে চাঁদপুরের কচুয়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে।

বৃহস্পতিবার দিবসটি উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে র‌্যালি,ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া প্রদান করা হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মো. মোতাছেম বিল্যাহ এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মো. শাহজাহান শিশির।

এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ আশেকুর রহমান,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ মাহবুব উল আলম,মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আলী আশ্রাফ খান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন