POPULAR BD NEWS
Popular BD News Logo

রামপুর ইউনিয়নের ৪ ও ৫ ওয়ার্ডে ইএএলজির ওয়ার্ড সভা অনুষ্ঠিত

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: মার্চ ১০, ২০২২ | সময়: ১১:৪৮ পূর্বাহ্ণ

চাঁদপুর সদর উপজেলার ৫ নং রামপুর ইউনিয়নের ৪ ও ৫ নং ওয়ার্ডে ইএলজির ওয়ার্ড সভা অনুষ্ঠিত হয়েছে। ৯ মার্চ বুধবার বিকালে ইউনিয়ন পরিষদের উদ্যোগে এবং ইএএলজির সার্বিক সহায়তায় ৪ ওয়ার্ডের বড়সুন্দর ও পাঁচ বাড়িয়া এবং ৫ নং ওয়ার্ড দেবপুরে এর ওয়ার্ড সভা অনুষ্ঠিত হয়।

ওয়ার্ড সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ৫ নং রামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মো: আল মামুন পাটওয়ারী। উক্ত সভায় ৪ নং ও ৫ নং ওয়ার্ডের আপামর জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সভা সমূহ প্রানবন্ত হয়ে উঠে। সভাসমূহে জনগণের জনগুরুত্বপূর্ণ চাহিদা সমূহ লিপিবদ্ধ করা হয়।

প্রধান অতিথি তার বক্তব্যে চেয়ারম্যান আল মামুন পাটওয়ারী বলেন ইউনিয়ন পরিষদের সামর্থ্য ও বরাদ্দ অনুযায়ী অগ্রাধিকার ভিক্তিতে সকল প্রকল্প বাস্তবায়ন করার প্রত্যয় ব্যক্ত করছি। ৪ নং ওয়ার্ড সভার সভাপতিত্ব করেন ইউপি সদস্য, সাকিবুল হাসান খান, অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউপি সচিব মুহাম্মদ রাকিবুল হাসান,উপদেষ্টা হিসেবে বক্তব্য রাখেন মহিলা ইউপি সদস্য শাহিনা বেগম। উপস্থিত ছিলেন উত্তর বড়সুন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, আলী আহাম্মদ, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি, মাছুম বিল্লাহ, মোঃ জামাল হোসেন, ৫ নং ওয়ার্ড সভার সভাপতিত্ব করেন,ইউপি সদস্য, মো: মহসিন খান, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নুরুন্নবী সোহেল, আওয়ামী লীগ নেতা ওয়াদুদ মজুমদার, আমির হোসেন খান, ইউপি হিসাব সহকারী মো: নূরে আলম সহ ৪ নং ও ৫ নং ওয়ার্ডের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন