POPULAR BD NEWS
Popular BD News Logo

রামপুরে কামরাঙ্গা উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীদের নবীন বরণ

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: মার্চ ৯, ২০২২ | সময়: ১১:২২ অপরাহ্ণ

চাঁদপুর সদর উপজেলার ৫ নং রামপুর ইউনিয়ের কামরাঙ্গা উচ্চ বিদ্যালয় ও কলেজের একাদশ শ্রেনীর শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।

৯ মার্চ বুধবার সকাল ১১ টায় শিক্ষার্থীদের নবীন বরন অনুষ্ঠানে প্রধান অতিথির  বক্তব্য রাখেন বিশিষ্ট চিকিৎসক ও সমাজসেবক, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও কামরাঙ্গা উচ্চ বিদ্যালয় ও কলেজের গভর্নিংবডির সভাপতি ডাঃ জাওয়াদুর রহমান ওয়াদুদ টিপু।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আইয়ুব আলী বেপারী, চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি  মোঃ মাহাবুবুর রহমান পাটওয়ারী, চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আজিজ খান বাদল, রামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি, মোঃ আল মামুন পাটওয়ারী, কামরাঙ্গা উচ্চ বিদ্যালয় ও কলেজের সাবেক অধ্যক্ষ মোহাম্মদ হোসেন, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুকবুল হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মীর্জা শহিদুল ইসলাম, গভর্নিংবডির সদস্য ও ইউপি সদস্য আবু সাঈদ বেপারী,মোঃ মফিজুল ইসলাম খন্দকার, শিক্ষক -শিক্ষিকা সহ অন্যান্য নেতৃবৃন্দ।।

E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন