মতলব দক্ষিণের নারায়ণপুর বাজারে ভোজ্য তেল নিয়ে অসাধু কার্যক্রম ঠেকাতে এবং সিলিন্ডার গ্যাস নিয়ে অনিয়ম রোধে ভোক্তা অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের অভিযান।
অভিযান পরিচালনায় নেতৃত্ব প্রদান করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব নুর হোসেন।
ভোক্তা অধিকার লঙ্ঘনজনিত কারনে ৮ টি প্রতিষ্ঠানকে ৩৬,০০০/- জরিমানা আরোপ ও আদায়।
এসময় নিরাপত্তা রক্ষায় উপস্থিত ছিল মতলব দক্ষিণ থানার এস আই হেলাল ও সঙ্গীয় ফোর্স।