রোমানিয়া থেকে দেশে ফিরেছেন ইউক্রেনে আটকেপড়া জাহাজ ‘বাংলার সমৃদ্ধির’ ২৮ নাবিক। আজ বুধবার (৯ মার্চ) দুপুর ১২তা ১ মিনিটে তাদের বহনকারী টার্কিশ এয়ারলাইন্সের টিকে-৭২২ ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দর কর্তৃপক্ষ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে।
এর আগে স্থানীয় মঙ্গলবার দিনগত রাত সোয়া ২টায় রোমানিয়ার রাজধানী বুখারেস্ট থেকে তারা দেশের উদ্দেশে রওনা করেন। তাদের ফ্লাইটটি ইস্তাম্বুল-দুবাই হয়ে আজ ঢাকা অবতরণ করে। নাবিকদের দেশে ফেরার ব্যবস্থা করছে রোমানিয়ায় বাংলাদেশ দূতাবাস। এ ছাড়া ইউক্রেনের আটকে থাকা ১০ বাংলাদেশির একজন পোল্যান্ডের উদ্দেশে রওনা হয়েছেন। অন্যদের খোঁজ রাখছে পোল্যান্ডে বাংলাদেশের দূতাবাস। অন্য খোঁজ পাওয়া পাঁচজন ইউক্রেনের জেলে থাকায়, তাদের উদ্ধারে সময় লাগবে বলে জানিয়েছেন পোল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত।
এর আগে স্থানীয় মঙ্গলবার দিনগত রাত সোয়া ২টায় রোমানিয়ার রাজধানী বুখারেস্ট থেকে তারা দেশের উদ্দেশে রওনা করেন। তাদের ফ্লাইটটি ইস্তাম্বুল-দুবাই হয়ে আজ ঢাকা অবতরণ করে। এর আগে ২ মার্চ বাংলার সমৃদ্ধি জাহাজে রকেট হামলায় জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার মো. হাদিসুর রহমান মৃত্যুবরণ করেন। ইউক্রেনের অলভিয়া বন্দরে ২৯ জন নাবিক নিয়ে আটকা পড়েছিল ‘বাংলার সমৃদ্ধি’। বাংলাদেশ শিপিং করপোরেশনের এই জাহাজটি গত ২২ ফেব্রুয়ারি ইউক্রেনের অলভিয়া বন্দরে পৌঁছে। জাহাজটি ইউক্রেন থেকে সিরামিকের কাঁচামাল নিয়ে ইতালিতে যাওয়ার কথা ছিল। তবে যুদ্ধ শুরু হয়ে যাওয়ার পর আর ফিরতে পারেনি।