হাজীগঞ্জ বাজারে মেয়াদ উত্তীর্ণ পণ্য থাকায় মা-মনি সুইটস এন্ড কনফেকশনারীকে ১০ হাজার টাকা ও হলুদপট্রির চন্দন অয়েল মিলে উৎপাদিত তেলের মুল্য তালিকা না থাকায় দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার সকালে হাজীগঞ্জ বাজারে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চাঁদপুরের সহকারি পরিচালক নুর হোসেন রুবেলের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় হাজীগঞ্জ বাজারের বিভিন্ন দোকানে পণ্যের মূল্য তালিকা না থাকায় দোকানদারকে প্রাথমিকভাবে সাবধান করা হয়। পাশা-পাশি তেল মজুদের বিষয়ে হুশিয়ারি প্রদান করেন এ কর্মকর্ত।
এ সময় মা-মনি সুইটস এন্ড কনফেকশনারীকে মেয়াদ উত্তীর্ণ পণ্য থাকায় ১০ হাজার টাকা ও হলুদপট্রির চন্দন অয়েল মিলে উৎপাদিত তেলের মুল্য তালিকা না থাকায় ২ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে এ সময় উপস্থিত সাথে ছিলেন হাজীগঞ্জ থানার এসআই প্রভাকর বড়ুয়া।