চাঁদপুরের কচুয়ায় ২০২১-২০২২ অর্থ বছরে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় দিনব্যাপী কৃষক প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে কৃষক প্রশিক্ষন কেন্দ্রে দিনব্যাপী প্রশিক্ষনের আয়োজন করা হয়।
এসময় জেলা প্রশিক্ষন অফিসার কৃষিবিদ মো. মুরাদুল হাসান,অতিরিক্ত উপ-পরিচালক কৃষিবিদ ড. আনিছুর রহমান, উপজেলা কৃষি অফিসার মো. সোফায়েল হোসেন,কৃষি সম্প্রসারন কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম লিটন কৃষকদের বিভিন্ন দিক তুলে প্রশিক্ষন দেন।
এসময় দিনব্যাপী প্রশিক্ষনে উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন।
E/N