POPULAR BD NEWS
Popular BD News Logo

ইথিওপীয়ায় প্রবাসীদের ফুলেল শুভেচ্ছায় স্নিগ্ধ হলেন বাণিজ্য মন্ত্রী

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: মার্চ ৭, ২০২২ | সময়: ৭:৩৮ অপরাহ্ণ

সারাদেশে সয়াবিন তেলসহ বিভিন্ন পণ্যের দাম যখন হুহু করে বাড়ছে। তখন ইথিওপীয়া এন্টোটো পার্ক পরিদর্শন করেন বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সী।

গত ৩ মার্চ তাঁর নেতৃত্বে একটি প্রতিনিধি দল এন্টোটো পার্ক পরিদর্শন করেন। ৬ মার্চ তিনি দেশে ফিরেন।

প্রতিনিধি দলের সদস্যরা উদ্যান পরিদর্শনে আনন্দ প্রকাশ করে বলেন, ইথিওপিয়া সম্ভাবনাময় প্রাকৃতিক সম্পদের একটি আশ্চর্যজনক দেশ। তিনি বলেন, তার দেশ ইথিওপিয়ার সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে কাজ করতে প্রস্তুত।

মন্ত্রীর নেতৃত্বে প্রতিনিধি দল ফেডারেল ডেমোক্রেটিক রিপাবলিক অফ ইথিওপিয়ার বাণিজ্য ও আঞ্চলিক সহযোগিতা মন্ত্রী জি/মেস্কেল চালার সাথে দেখা করেন এবং আদ্দিস আবাবায় অনুষ্ঠিত বিনিয়োগ ফোরামে অংশ নেন।

প্রতিনিধি দল তাদের ইথিওপিয়া দেশে থাকার সময় তাদের উষ্ণ অভ্যর্থনা এবং আতিথেয়তার জন্য ধন্যবাদ জানান মন্ত্রী।

পরে তিনি ইথিওপিয়াতে স্বাস্থ্য প্রদর্শনী ও কংগ্রেসে যোগদান করেন। ওইসময় তিনি আরো বলেন, ইথিওপিয়া স্কাইলাইট হোটেলে বাংলাদেশের রাষ্টদূত SQUARE- BEXIMCO-এর মতো বড় ওষুধের ব্র্যান্ড ব্র্যান্ডিংয়ের জন্য তাদের স্টল খুলেছে বলে গর্বিত তিনি।

অন্যদিকে ইথিওপিয়া আদ্দিস আবাবায় বাণিজ্যমন্ত্রীর আগমনে ইথিওপিয়া প্রবাসীদের পক্ষ থেকে ফুল দিয়ে মন্ত্রীকে বরণ করে নেন প্রবাসীরা। পরে প্রবাসী জাহাঙ্গীর আলম হৃদয়ের সভাপতিত্বে প্রবাসীদের সাথে মতবিনিময় সভায় বসেন তিনি। সভায় ইথিওপিয়া কর্মরত প্রবাসীদের স্বার্থসিদ্ধি নিয়ে কথা হয়। ওইসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ রাষ্ট্রদূত ও ইথিওপিয়া প্রবাসী মোঃ কামরুল ইসলাম আজিম, মোহাম্মদ জাকির, মোঃ শাহ জালাল ম মোহাম্মদ লিটন, মোঃ মাসুদ মোহাম্মদ ও মোঃ সিদ্দিকুর রহমানসহ বাংলাদেশে অনেকেই।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন