POPULAR BD NEWS
Popular BD News Logo

কচুয়ায় ঐতিহাসিক ৭ই মার্চ ও জাতীয় দিবস পালন

মাসুদ রানা,কচুয়া | প্রকাশিত: মার্চ ৭, ২০২২ | সময়: ৩:২৫ অপরাহ্ণ

চাঁদপুরের কচুয়ায় বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে পালিত হয়েছে ঐতিহাসিক ৭ই মার্চ।

জাতীয় দিবসটি উদযাপন উপলক্ষ্যে সোমবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। প্রথমে বঙ্গবন্ধুর প্রতিকৃতিত পুস্পস্তবক অর্পণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান শিশির ও ইউএনও মোতাছেম বিল্যাহ।

পরে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা কমান্ড,থানা পুলিশ ও উপজেলা আওয়ামী লীগের পক্ষে পুস্পস্তবক অর্পণ এবং দোয়া করা হয়। এ

সময় উপজেলা চেয়ারম্যান মো. শাহজাহান শিশির, ইউএনও মোতাছেম বিল্যাহ,ভাইস চেয়ারম্যান সুলতানা খানম,মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আব্দুল মবিন, ডেপুটি কমান্ডার জাবের মিয়া,এসিল্যান্ড মো. ইবনে আল জায়েদ হোসেন, ওসি মো. মহিউদ্দিন, কৃষি অফিসার মো. সোফায়েল হোসেন,উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ সহ বিভিন্ন দপ্তরের কমৃকর্তা বৃন্দ ও স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ মিলনায়তনে আলোচনা
সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন