POPULAR BD NEWS
Popular BD News Logo

ফরিদগঞ্জ ১০ম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে আটক ২

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: মার্চ ৬, ২০২২ | সময়: ৭:৪১ অপরাহ্ণ

ফরিদগঞ্জে মাদ্রাসায় পড়ুয়া ১০ম শ্রেণীর এক শিক্ষার্থীকে অপহরণ করে আটকে রেখে জোরপুর্বক ধর্ষণের অভিযোগে অভিযুক্ত মহিউদ্দিন রিপনকে আটক করেছে পুলিশ। এছাড়া এঘটনায় সহযোগিতার অভিযোগে অভিযুক্ত রিপনের চাচা মোশারফ হোসেনকেও আটক করে পুলিশ।

শনিবার গভীররাতে ঘটনার শিকার শিক্ষার্থীর মা বাদী হয়ে ফরিদগঞ্জ থানায় রিপনকে প্রধান আসামী করে ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে। উপজেলার জামালপুর গ্রামে এঘটনা ঘটে। পরে রোববার সকালে আটককৃত দুইজনকে আদালতে ও শিক্ষার্থীকে ডাক্তারী পরীক্ষার জন্য হাসপাতালে প্রেরণ করে পুলিশ।

জানা গেছে, ঘটনার শিকার শিক্ষার্থী রূপসা মাদ্রাসার ১০ম শ্রেণীর ছাত্রীকে গত ২৬ ফেব্রুয়ারী ঘোড়াশালা গ্রামের খোরশেদ আলমের ছেলে মহিউদ্দিন রিপনসহ অন্যান্যরা জোরপুর্বক অপহরণ করে।

ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন মামলা দায়ের পুর্বক প্রধান অভিযুক্তসহ দুইজনকে আটক পরবর্তী আদালতে ও শিক্ষার্থীকে ডাক্তারী পরীক্ষার জন্য হাসপাতালে প্রেরণ করার বিষয়টি নিশ্চিত করেছেন।

E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন