কৃষক বাঁচলে বাঁচবে দেশ সবুজ শ্যামলে ঘেরা আমাদের প্রিয় মাতৃভূমি সোনার বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে কচুয়ায় ভেজাল বালাইনাশকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির আওতায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
রোববার সকালে আকানিয়া বিশ্বরোড মেসার্স তাসনিম ট্রেডার্সে ২০ কেজি নিষিদ্ধ বাসুডিন, বিভিন্ন কোম্পানির মেয়াদ উত্তীর্ণ,ব্যাচ নম্বরবিহীন প্যাকেটে তথ্যসংবলিত ২০ কেজি পন্য জব্দ করা হয়।
কচুয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. ইবনে আল জায়েদ হোসেনের নেতৃত্বে ভ্রাম্যমান আদালতে দোকানের মালিক সুমনকে ভোক্তা অধিকার আইনে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এসময় উপজেলা কৃষি অফিসার মো. সোফায়েল হোসেন, কৃষি সম্প্রসারন অফিসার মো. জাহাঙ্গীর আলম লিটন,উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা মো. মানিব হোসেন সহ প্রশাসনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।