২০২১ সালের এসএসসি/ সমমানে জিপিএ-৫ পাপ্ত হাজীগঞ্জ পৌর এলাকার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়।
শনিবার বিকেলে হাজীগঞ্জ পৌর ভবন প্রাঙ্গনে পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আ. স. ম মাহবুব-উল আলম লিপনের সভাপতিত্ব ও সুহিলপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. জাহিদ হাসানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তৃতা করেন মেজর অবঃ রফিকুল ইসলাম বীর উত্তম এমপি।
ওই সময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছ তোমরা সফল। তোমাদের যেই বন্ধুরা অকৃতকার্য হয়েছে বা ভালো ফলাফল করতে পারেনি তোমরা তাদেরকে ভুলে যেও না, তাদের পাশে থেকে তাদের উৎসাহিত করবে। যারা অসচ্ছল আছে তাদের সহোযোগিতা করবে।
ওই সময় তিনি হাজীগঞ্জ পৌর মেয়রের উদ্দেশ্যে বলেন, পৌরসভায় একটি মানব সম্পদ উন্নয়ন গড়ে তুলতে হবে। যাতে অর্থের অভবে কেউ শিক্ষা বঞ্চিত না হয়। আজকে যাদের সংবর্ধনা দেয়া হচ্ছে তাদের আগামীকাল ভুলে গেলে হবে না।
অনুষ্ঠানে শিক্ষকদের পক্ষে বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আনোয়ার হোসেন বতু,হাজীগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আহমেদ খসরু, হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন, অভিবাবকদের পক্ষে হাজীগঞ্জ সরকারি মডেল কলেজের শিক্ষক ফারুক আহমেদ, পৌরসভার কর্মকর্তাদের পক্ষে নির্বাহী প্রকৌশলী তারেকুল ইসলাম, কাউন্সিলরদের পক্ষ থেকে বক্তৃতা করেন ৩নং ওয়ার্ডের কাউন্সিলর মহসিন বাদল, মালেক গাজী ফাউন্ডেশনের পক্ষে সাদেক গাজী, শিক্ষার্থীদের পক্ষে পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী তাসরাফি সুলতানা প্রান্তু ও হাজীগঞ্জ সরকারী মডেল পাইলট হাইস্কুল এন্ড কলেজের শিক্ষার্থী রাফিউল আলম রোহান।
এরপর পৌর এলাকার কৃতি শিক্ষার্থীরা একে একে অতিথিদের হাত থেকে সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে মধ্য দিয়ে সমাপ্তি হয়।