POPULAR BD NEWS
Popular BD News Logo

মতলব উত্তরে সুন্নী মহাসম্মেলনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

কামরুজ্জামান হারুন | প্রকাশিত: মার্চ ৪, ২০২২ | সময়: ৫:০৪ অপরাহ্ণ

আগামি ৬ মার্চ দুপুর ২টায় মতলব উত্তরের ছেংগারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে সুন্নী মহাসম্মেলন অনুষ্ঠিত হবে।

সম্মেলন সফল করার লক্ষ্যে ৩ মার্চ প্রস্তুতি সভায় সভাপতিত্ব করে ওলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামায়াত মতলব উত্তর উপজেলা শাখার সিনিয়র সভাপতি অধ্যক্ষ মাওলানা ওয়ালি উল্লাহ সরকার।

উপস্থিত ছিলেন ওলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামায়াত মতলব উত্তর উপজেলা শাখার যুগ্ম সম্পাদক শরিফ উল্লাহ দর্জি,সাংগঠনিক সম্পাদক মুফতি শাহ জালাল সিদ্দিকী,অর্থ সম্পাদক হাফেজ কামরুল হাসান,মাওলানা শাহ জালাল শরীফ,মাওলানা ফয়সাল আহমদ, পৌরসভা শাখার সেক্রেটারি, নকিব উদ্দিন বেপারি, কোষাধ্যক্ষ হাফেজ সাইফুল ইসলাম কাদরী, আহম্মদ উল্লাহ দর্জি, শফিকুল ইসলাম, ইমাম হোসেন মিন্টু প্রমুখ।

উল্লেখ্য, ৬ মার্চ সুন্নী মহাসম্মেলনে প্রধান বক্তা হিসেবে তাশরিফ আনবেন আহলে সুন্নাত ওয়াল জামাত কেন্দ্রীয় মহাসচিব, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাচ্ছিরে কুরআন, আল্লামা আবুল কাশেম নুরী চট্টগ্রাম। প্রধান আলোচক,আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা আল্লামা আ ন ম মাসউদ হোসাইন আলক্বাদেরী ঢাকা। প্রধান আকর্ষণ, তারুণ্যের অহংকার সুমিষ্টবাসী,সারা বাংলার পরিচিত মুখ মুফতি জয়নাল আবেদীন কাদরী চট্টগ্রাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক আবদুল হাকিম মিয়াজী । সভাপতিত্ব করিবেন,ওলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামায়াত মতলব উত্তর উপজেলা শাখার সভাপতি, হাশিমপুর দরবারের পীর সাহেব অধ্যক্ষ শায়খ আশফাক আহমদ সাহেব। আরজ গুজারে আল্লামা মুফতি আহমদ উল্লাহ ,সেক্রেটারি ওলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামায়াত মতলব উত্তর উপজেলা। পরিচালনায় মুফতি শাহ জালাল সিদ্দিকী।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন