POPULAR BD NEWS
Popular BD News Logo

৩০০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার দুই

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: মার্চ ৪, ২০২২ | সময়: ৩:২৭ অপরাহ্ণ

র‌্যাব-১১ কর্তৃক কুমিল্লা জেলার কোতয়ালি থানা এলাকা থেকে ৩০১ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে কুমিল্লা র‌্যাব-১১। মাদক পরিবহন কাজে ব্যবহৃত প্রাইভেট কারটিও জব্দ করেছে র‌্যাব-১১।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১ একটি আভিযানিক দল ৪ মার্চ সকালে কুমিল্লা জেলার কোতয়ালি থানাধীন আমতলী বিশ্বরোড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে প্রাইভেট কারে ভেতর লুকিয়ে মাদক পরিবহনের সময় ৩০১ বোতল ফেন্সিডিলসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয় কুমিল্লা র‌্যাব-১১।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলো, নারায়নগঞ্জ জেলার রুপগঞ্জ থানার দক্ষিন নবগ্রাম গ্রামের মোঃ ফয়সাল রাজিব (৩০)। এবং ডিএমপি ঢাকার খিলক্ষেত থানার পূর্বাচল ৩০০ফিট তলনা গ্রামের সৈয়দ মোঃ পান্না (৩০)। অভিযানে মাদক পরিবহন কাজে ব্যবহৃত প্রাইভেট কারটিও জব্দ করা হয়।

র‌্যাব-১১ এর উপ-পরিচালক মেজর মোহাম্মদ সাকিব হিাসেন জানান, প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয়কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবৎ এই অভিনব কৌশলে কুমিল্লা জেলার বিভিন্ন স্থানে ফেন্সিডিলসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে।

বিষয়ে গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালি থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন