কুমিল্লায় দায়িত্ব পালনকালে পুলিশ সদস্যদের বডি ওর্ন ক্যামেরা ও টেকনিক্যাল বেল্ট কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নগরীর টাউন হল মাঠে আধুনিক এ কার্যক্রমের উদ্বোধন করেন পুলিশ সুপার ফারুক আহমেদ পিপিএম।
কর্মক্ষেত্রে পুলিশের স্বচ্ছতা এবং জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যেই এ উদ্যোগ গ্রহণ করা হয়। এতে দায়িত্বপালনকালে পুলিশ সদস্যদের সার্বিক কার্যক্রম মনিটরিং করতে পারবেন ঊর্ধ্বতন কর্মকর্তারা।
পুলিশ সুপার বলেন, আইজিপি স্যারের নেতৃত্বে বাংলাদেশ পুলিশকে আধুনিকায়ন ও ডিজিটালাইজডসহ যুগোপযোগী করার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় সারা দেশে আধুনিক টেকনিক্যাল বেল্ট ও বডি ওর্ন ক্যামেরা সংযোজনের উদ্যোগ নেওয়া হচ্ছে। প্রাথমিকভাবে প্রতিটি থানায় আমরা সীমিত পরিসরে এটি শুরু করছি। পর্যায়ক্রমে আমরা এর সংখ্যা আরও বৃদ্ধি করব। এতে জেলা পুলিশের কর্মদক্ষতা, কর্মস্পৃহা ও স্বচ্ছতা বৃদ্ধি পাবে।