POPULAR BD NEWS
Popular BD News Logo

পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজের একাদশ শ্রেনীর শিক্ষার্থীদের বরণ

মাসুদ রানা,কচুয়া | প্রকাশিত: মার্চ ৩, ২০২২ | সময়: ২:৪৮ অপরাহ্ণ

চাঁদপুরের কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজের ২০২১-২২ শিক্ষা বর্ষের একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের উদ্বোধনী ক্লাস ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার কলেজ মিলনায়তনে কলেজের সহকারী অধ্যাপক আবুল খায়ের এর পরিচালনায় অনুষ্ঠানের সভাপতির বক্তব্য রাখেন, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. নজরুল ইসলাম।

ওই সময় তিনি নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আজ থেকে তোমরা উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থী। আগামী দুই বছর তোমাদের কষ্ট করতে হবে তবেই তোমরা সফল হবে।

এসময় বক্তব্য রাখেন, সহকারী অধ্যাপক বিল্লাল হোসেন মোল্লা,ফানাউল্যাহ,ফজলুর রহমান,জসিম উদ্দিন মোল্লা,সেলিম হোসেন,প্রষভক ইয়াছিন মিয়া সহ আরো অনেকে।

পরে ২০২১- ২২ শিক্ষা বর্ষের একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয় নেয় কলেজের শিক্ষক ও কলেজের স্কাউট সদস্যরা। এসময় কলেজের অন্যান্য শিক্ষকরা উপস্থিত ছিলেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন