POPULAR BD NEWS
Popular BD News Logo

কচুয়ায় কৃষি উপকরণ ব্যবসায়ীদের সাথে মতবিনিময়

মাসুদ রানা,কচুয়া | প্রকাশিত: মার্চ ৩, ২০২২ | সময়: ২:৪৪ অপরাহ্ণ

ভেজাল বালাইনাশক প্রতিরোধে “জিরো টলারেন্স” নীতি গ্রহণের জন্য চাঁদপুরের কচুয়া উপজেলার কৃষি উপকরণ ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. সোফায়েল হোসেনের সভাপতিত্বে ও উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মানিক হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ মো. জাহাঙ্গীর আলম লিটন, কচুয়া প্রেসক্লাবের সভাপতি মানিক ভৌমিক, সাবেক সভাপতি প্রিয়তোষ পোদ্দার ও বিসিআইসি ডিলার সমিতির সভাপতি সনজিত রঞ্জন সরকার সহ আরো অনেকে।

এসময় উপজেলার ৪০ জন শীর্ষ স্থানীয় কৃষি উপকরণ ব্যবসায়ীদের নিয়ে এই মতবিনিময় সভায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক ভেজাল সার এবং বালাইনাশক এর বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির কথা ব্যক্ত করা হয়। কেউ যদি এই ধরনের ব্যবসায় জড়িত হয় তার বিরুদ্ধে লাইসেন্স বাতিল এবং কঠোরভাবে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হবে বলে জানায় উপস্থিত বক্তরা।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন