POPULAR BD NEWS
Popular BD News Logo

কুমিল্লায় চার মাদক কারবারী গ্রেফতার

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: মার্চ ২, ২০২২ | সময়: ২:২৯ অপরাহ্ণ

পৃথক দুইটি অভিযানে র‌্যাব-১১ কর্তৃক জেলার কোতয়ালী থানা এলাকা থেকে ২০কেজি গাঁজাসহ চারজন মাদক কারবারীকে গ্রেফতার করেছে কুমিল্লা র‌্যাব-১১।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১ এর একটি আভিযানিক দল ১ মার্চ রাতে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন ধর্মপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ৬ কেজি গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয় র‌্যাব-১১।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয় হলো, বি-বাড়িয়া জেলার কসবা থানার ১০নং বায়েক গ্রামের মোঃ শহীদ মিয়ার ছেলে ১। জুলহাস(২৫) এবং একই গ্রামের আব্দুর রশিদ এর ছেলে ২। মোবারক হোসেন(৩০)।

পৃথক অন্য আরেকটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ২ মার্চ সকালে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন আমতলী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ১৪ কেজি গাঁজাসহ দুইজন মহিলা মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয় র‌্যাব-১১।

গ্রেফতারকৃত মহিলা মাদক ব্যবসায়ীদ্বয় হলো, টাংগাইল জেলার গোপাল পুর থানার আতর পাড়া গ্রামের আশরাফুল ইসলাম এর স্ত্রী মোসাঃ বানেছা বেগম(৩৫) এবং একই গ্রামের মানিক হোসেন এর স্ত্রী মোসাঃ জরিনা বেগম(৪৫)।

র‌্যাব-১১ এর উপ-পরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে।

এই বিষয়ে গ্রেফতারকৃত আসামীদেরর বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় িআইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন