POPULAR BD NEWS
Popular BD News Logo

ন্যাশেনাল লাইফ ইন্স্যুরেন্সের আয়োজনে জাতীয় বীমা দিবস পালিত

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: মার্চ ১, ২০২২ | সময়: ৮:২৮ অপরাহ্ণ

বীমায় সুরক্ষিত থাকলে, এগিয়ে যাব সবাই মিলে” এ স্লোগানকে সামনে রেখে হাজীগঞ্জ ন্যাশেনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের আয়োজনে জাতীয় বীমা দিবস উপলক্ষে র্যালিও উন্নয়ন সভা পালিত হয়েছে।

মঙ্গলবার সকালে হাজীগঞ্জ উপজেলা থেকে র্যালি শুরু হয়ে হাজীগঞ্জ বাজারের গুরুত্বপূর্ণ স্থান প্রদর্শন করে ঐতিহাসিক বড় মসজিদের সমনে এসে সমাপ্তি হয়।

এর পর সারাদিন ন্যাশেনাল লাইফ ইনসুরেন্স কোম্পানি লিমিটেড হাজীগঞ্জ জোনাল অফিসে হাজীগঞ্জ জোনাল অফিসের ম্যানেজার মো. ইউনুস আলমের সভাপতিত্বে ও চেঙ্গাতলি সাংগঠনিক অফিসের এজিএম / ডিসি মো. জিয়াউল হক মজুমদারের সঞ্চালনায় পবিত্র কোরআন তেলাওয়াত করেন, মো. রেদোয়ান হোসেন ও নাতে রাসূল পরিবেশন করেন, হাফেজ মো. তানজিল হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন, চাঁদপুর এরিয়ার ভাইস প্রেসিডেন্ট মতিউর রহমান।

ওই সময় তিনি বলেন, বীমার প্রতি মানুষের আস্থা অর্জন করতে হবে। বাংলাদেশের বেসরকারি হিসেবে জীবন বীমা ন্যাশেনাল লাইফ ইনসুরেন্স কোম্পানি ২৩ এপ্রিল ১৯৮৫ সাল থেকে এ পর্যন্ত একমাত্র দেশের প্রথম জীবন বীমা কোম্পানি লিমিটেড হলো এটি। এটার উপর থেকে যেনো সাধারণ মানুষের আস্থা হারিয়ে না যায়।

এর পর অনুষ্ঠানে সারাদিন সাংস্কৃতিক অনুষ্ঠান ও উন্নয়ন সেবায় অতিথিরা আলোচনা করেন।

ওই সময় বিশেষ অতিথির বক্তৃতা করেন, হাজীগঞ্জ জোনের সহকারী জোনাল ইনচার্জ মো. জসিম উদ্দিন, চেঙ্গাতলি সাংগঠনিক অফিসের সহকারী জোনাল ইনচার্জ মো. আমান উল্লাহ আমান, মহামায়া সাংগঠনিক অফিসের সহকারী জোনাল ইনচার্জ সোহরাব মিয়া।

অনুষ্ঠানে সাংস্কৃতিক, কোরআন তেলাওয়াত ও নাতে রাসূল পরিবেশনে অংশ গ্রহণ কারী ১০ জনকে ও বিভিন্ন মাঠ কর্মীদের পুরষ্কৃত করা হয়।

অনুষ্ঠানে ওই সময় ন্যাশনাল লাইফ ইনসুরেন্স কোম্পানি লিমিটেডের প্রায় তিন শতাধিক মাঠ কর্মী উপস্থিত ছিলেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন