POPULAR BD NEWS
Popular BD News Logo

পালাখাল মডেল ইউপির ১নং ওয়ার্ডে কার্যকর জবাবদিহিমূলক ওয়ার্ড সভা

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: মার্চ ১, ২০২২ | সময়: ৩:৩৬ অপরাহ্ণ

চাঁদপুরের কচুয়ায় উপজেলার পালাখাল মডেল ইউনিয়নের ১নং ওয়ার্ডে স্থানীয় সরকার বিভাগের কার্যকর ও জবাবদিহিমূলক স্থানীয় সরকার প্রকল্পের কারিগরি সহযোগিতায় ওয়ার্ড সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ভূঁইয়ারা উচ্চ বিদ্যালয় মিলনাতয়নে ১নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. কামাল হোসেনের সভাপতিত্বে ও ভূঁইয়ারা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফজলুর রহমানের পরিচালনায় ওয়ার্ড সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান মো. হাবিবুর রহমান জয়।

বক্তব্য রাখেন, ইউপি সচিব মৃনাল কান্তি পোদ্দার,ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো. ওমর ফারুক,সাবেক সভাপতি খলিলুর রহমান,ইউপি সদস্য গিয়াস উদ্দিন মোল্লা,আওয়ামী লীগ নেতা মহিউদ্দিন,যুবলীগ নেতা দুলাল হোসেন,ইকবাল হোসেন ও ছাত্রলীগ নেতা এমরান হোসেনসহ আরো অনেকে।

এসময় ওই ওয়ার্ডের বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন