POPULAR BD NEWS
Popular BD News Logo

রোজার আগে ভোজ্যতেলের দাম বাড়বে না: বাণিজ্যমন্ত্রী

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: মার্চ ১, ২০২২ | সময়: ১:৩৬ অপরাহ্ণ

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, রোজার আগে ভোজ্যতেলের দাম বাড়ানো হবে না। সাধারণ মানুষের কথা বিবেচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী।

সম্প্রতি ভোজ্যতেল ব্যবসায়ীদের সমিতি বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন ১৮০ টাকা লিটার দরে সয়াবিন তেল বিক্রির প্রস্তাব দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়ে। এর একদিন পর সোমবার এ কথা বলেছেন মন্ত্রী।

উল্লেখ্য, গত ৬ ফেব্রুয়ারি সয়াবিন তেলের দাম লিটারে ৮ টাকা বাড়িয়ে ১৬৮ টাকা করা হয়েছে। ব্যবসায়ীরা এবার তা ১৮০ টাকা করতে চাচ্ছেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, ব্যবসায়ীরা আমাদের কাছে এসেছিলেন। তেলের দাম বৃদ্ধির জন্য প্রস্তাব করেছেন। আমরা তাদের আরও কিছু সময় অপেক্ষা করার জন্য অনুরোধ করেছি। রমজানের আগে সয়াবিন তেলের দাম বাড়ানো হবে না। আন্তর্জাতিক বাজারে দাম আরও বাড়লেও বাড়বে না। বিশ্ববাজারে যদি বাড়েও, ব্যবসায়ীদের অনুরোধ করব সেটা সহ্য করার জন্য।

সূত্র: যুগান্তর
E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন