POPULAR BD NEWS
Popular BD News Logo

মতলবে ব্যায়াম করতে গিয়ে ট্রাক চাপায় লাশ হয়ে ফিরলেন বৃদ্ধা

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: মার্চ ১, ২০২২ | সময়: ১:১৭ অপরাহ্ণ

মতলব দক্ষিণ উপজেলার দক্ষিণ-পূর্ব দিঘলদী এলাকায় মঙ্গলবার সকালে হাসিনা বানু(৭৮) নামক বৃদ্ধা মহিলা ব্যায়াম করতে বেরিয়ে বালুর ট্রাক চাপায় ঘটনাস্থলেই মারা যান।

তিনি দক্ষিণ দিঘলদী গ্রামের মৃত সিদ্দিক গাজীর স্ত্রী। ঘটনার পর পরই ট্রাকসহ চালক রাসেল (৩৫) পলাতক রয়েছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, অন্যান্য দিনের মতো হাসিনা বানু সকালে ব্যায়াম করতে নিজ বাড়ীর রাস্তায় বের হলে সামনে থাকা বালুর ট্রাকটি ঘুরাতে গিয়ে চালকের অসাবধানতা বশত ওই মহিলার উপর উঠিয়ে দেয়। এতে তাঁর মাথা থেঁতলে যায় এবং অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় ঘটনাস্থলেই মারা যান। নামা প্রকাশ না করা শর্তে স্থানীয় এক যুবক বলেন,ট্রাক মালিক একই বাড়ীর হওয়ায় ঘটনাটি ধামাচাপা দেয়ার চেষ্টা করছে একটি বিশেষ মহল।

থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন মিয়া বলেন, খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। ট্রাক ও চালক পলাতক রয়েছে। লাশ উদ্ধার করা হয়েছে।পরিবারের পক্ষ থেকে এখনো কোন অভিযোগ করেনি।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন