হাজীগঞ্জে স্কুল-মাদ্রাসা ও কারিগরি শিক্ষা সমিতির আয়োজনে ৫০ তম বাংলাদেশ জাতীয় স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা সমিতির শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে দিনব্যাপী হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাইস্কুল এন্ড কলেজ মাঠে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয় ।
হাজীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক গাজী মাঈনুদ্দিনের সভাপতিত্বে ও জগন্নাথপুর হাজী এরশাদ মিয়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ নুরুল আমিন মিয়া এবং সুইলপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ জাহিদ হাসানের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে টেলিকনপারেন্সে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন
চাঁদপুর-৫ (হাজীগঞ্জ ও শাহরাস্তি) নির্বাচনী এলাকার সংসদ সদস্য মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নিবার্হী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোমেনা আক্তার।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমান, সহকারী শিক্ষা কর্মকর্তা মোঃ জাকির হোসেন,হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ আবু ছাইদ,
বেলচোঁ কারিমাবাদ ফাজিল মাদ্রাসা অধ্যক্ষ মাওলানা মিজানুর রহমান আশ্রাফী।
এসময় উপস্থিত ছিলেন হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ দেলোয়ার হোসেন, বলাখাল জে এন হাইস্কুল এন্ড কারিগরি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ খোদেজা আক্তার, বলাখাল চন্দবান বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ দেলোয়ার হোসেন, রান্ধুনীমুড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল কাশেম মজুমদার, শ্রীপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান, প্যারাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নাছির উদ্দিন,রাজারগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহ পরান, পিরোজপুর হাইস্কুলের প্রধান শিক্ষক মনির হোসেন, সুহিলপুর হাইস্কুল প্রধান শিক্ষক জয়নাল আবেদীন, ধড্ডা পপুলার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জোৎসনা আক্তার, রামচন্দ্রপুর ভূঁইয়া একাডেমীর প্রধান শিক্ষক রামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কবির হোসেন সরকার, বলিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালেক, টংঙ্গিরপাড় হাটিলা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোফাজ্জল হোসেন পাটওয়ারী,বড়কুল হাইস্কুলের প্রধান শিক্ষক মোঃ আব্দুল হক, মালিগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহাদাত হোসেন, অলিপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসমাইল হোসেন সর্দার, বেলচোঁ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেন, বড়কুল বালিকা উচ্চ বিদ্যালয়ে মোঃ বিল্লাল হোসেন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক বৃন্দ উপস্থিত ছিলেন।
বিভিন্ন ধরনের খেলায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে অতিথিরা পুরষ্কার বিতরণ করেন ।